সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশিষ্ট্য

ত্বকের যত্নে টমেটো।

রোদে পোড়া ত্বক স্বাভাবিক ও উজ্জ্বল করতে : একটা বড় টমেটোর রস, এক চা চামচ শঙ্খের গুঁড়া, এক চা চামচ গোলাপজল নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করলে রোদের পোড়া দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে : একটি টমেটো পেস্ট, বেসন এক টেবিল চামচ, তিন-চার ফোঁটা মধু ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিয়ে ১৫-২০ মিনিট ত্বকে রেখে শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সপ্তাহে চার দিন ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। টোনার হিসেবে টমেটো : স্কিন টোনার হিসেবে টমেটো জুস ব্যবহার করা যেতে পারে। এতে ত্বক নরম ও কোমল থাকবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। * শসা ও টমেটো ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার একটি কাচের জারে ফ্রিজে রেখে টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এ টোনার ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রাখা যাবে। অ্যান্টিএজিং রোধে : টমেটো একটি, টকদই দুই টেবিল চামচ, এক চা চামচ মসুরের ডালের গুঁড়া নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এটি ত্বকে ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়...

সাম্প্রতিক পোস্টগুলি

আব্দুল কালাম আজাদের জীবন বদলে দেয়া উক্তি। Part 1