আব্দুল কালাম আজাদের জীবন বদলে দেয়া উক্তি। Part 1

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান্ পরমাণু বিজ্ঞানী আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম।জীবনে অনেক চড়াই উৎরাই পার হয়েছেন তিনি।জীবন তাকে শিখিয়েছে অনেক কিছু।জীবন থেকে নেয়া সেসব শিক্ষার কথা খুব সহজ করে বলতেন তিনি।তার বিখ্যাত উক্তিসমূহ যে কারো জীবন বদলে দিতে পারে।বিভিন্ন সময়ে বলা তার কিছু উক্তি আজ আপনাদের জন্য:

1:স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে।ওটা স্বপ্ন নয় যা তুমি ঘুমিয়ে দেখ,স্বপ্ন হল সেটা যা পুরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেবে না।

2:সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে।

3: বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় নেয়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।

4: আমি সুদর্শন নই। কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য হৃদয়ে,মুখে নয়।

5: কাউকে হারিয়ে দেয়া খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা।

6: একটা ভালো বই 100 জন বন্ধুর সমান।কিন্ত একজন ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরীর সময়।


আজ এ পর্যন্ত।এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলেই আমার প্রয়াস সার্থক হবে।

মন্তব্যসমূহ